নবীনগরে গরুর হাতে ব্লাড ডোনেশন সোয়ামের জীবাণুনাশক স্প্রে প্রধান
- July 26,2020
- 467 views
নবীনগর পৌরসভা গরুর হাটে ব্লাড ডোনেশন সোয়ামের জীবাণুনাশক স্প্রে প্রদান
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৌরসভার সরকারি পাইলট স্কুল মাঠে আজ রবিবার বসেছে কুরবানীর মহিষ গরু-ছাগলের হাট। সকাল ১০ ঘটিকা থেকে ধীরে ধীরে বাজার জমতে শুরু করে। সরেজমিনে ঘুরে দেখা যায় ক্রেতা-বিক্রেতাগনের অধিকাংশ ক্ষেত্রে মাক্স পরিধান ছিল না। হয়তো এই অসাবধানতার কারণে মহামারী করোনাভাইরাস আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে। নবীনগর ব্লাড ডোনেশন সোয়াম জীবাণুনাশক স্প্রে করার উদ্যোগ গ্রহণ করে স্প্রে প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম ভূঁইয়া মিনহাজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মলয়ার সম্পাদক সম্পাদক আসাদুজ্জামান কল্লোল, মানবাধিকার কর্মী ও সংগঠনের উপদেষ্টা মোঃ জালাল উদ্দিন, মলয়ার বার্তা সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ আবু কাওসার, সংগঠনের চেয়ারম্যান তাহসিন ভূঁইয়া রোমান, সাধারণ সম্পাদক দিদারুল হাসান, হৃদয়, নির্জন, নাসির, রিঙ্কু, নিয়াজ, রুবেল, ফয়সাল প্রমুখ। বাজারে প্রবেশ মুখে ক্রেতা-বিক্রেতাগন প্রবেশের সময় প্রত্যেকের হাতেই স্প্রে করা হয়।
