নৌচলাচল নিয়ন্ত্রণে তিতাসে বিশেষ অভিযান
- August 24,2021
- 393 views
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর তিতাস নদীতে গতকাল সোমবার নৌ দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনের মৃত্যুর পর নড়েচড়ে বসেছে প্রশাসন৷ এরই অংশ হিসেবে মঙ্গলবার (২৪/০৮) নৌযানের উপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় নৌপথের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে নৌযানে জীবন রক্ষাকারী বিভিন্ন সরঞ্জাম না থাকায় এবং নৌযানে অতিরিক্ত যাত্রী উঠানোর অভিযোগে পাঁচটি মামলায় পাঁচটি নৌযানকে ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। "অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ ১৯৭৬" আইনের ধারা মোতাবেক এর জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসেন। অভিযানকালে নিবার্হী ম্যাজিস্ট্রেট নৌযানের মালিকদের ও যাত্রীদের সচেতন করাসহ নৌ পথে চলাচল করার সময় লাইফ জ্যাকেট ব্যবহার করায় উৎসাহিত করেন৷
