নবীনগরে সফল অভিযানে গাঁজাসহ এক নারী গ্রেপ্তার
- September 8,2021
- 392 views
মলয়া ডেস্ক-
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার সলিমগঞ্জ পুলিশ ক্যাম্প ইনচার্জ উপ-পরিদর্শক(এসআই)মো.নাজিম উদ্দিন সিকদার ও এএসআই মো.ফজলে আলী চৌধুরী সহ সংগীয় ফোর্সের সহায়তা উপজেলার সলিমগঞ্জ এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে এক যুবতী নারীকে গাঁজা সহ গ্রেফতার করেন।গ্রেফতারকৃত ঐ নারী ব্রাহ্মণবাড়িয়ারসদর উপজেলার বড় সুলতানপুর গ্রামের শেখ আল আমিনের স্ত্রী,ইতি আক্তার(৩০)। সলিমগঞ্জ পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মো.নাজিম উদ্দিন সিকদার জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামী কে সাড়ে তিন কেজি গাঁজা সহ গ্রেফতার করেন।নবীনগর থানার অফিসার ইনচার্জ(ওসি)আমিনুর রশিদ সাংবাদিকদের জানান,উপরোক্ত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
