ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে থানা পুলিশের কর্ম বিরতি শেষে স্বাভাবিক কার্যক্রম শুরু
- August 12,2024
- 497 views
মলয়া ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ পুলিশের কর্মবিরতির শেষে ১২/০৮/২০২৪ তারিখে সকাল থেকে নবীনগর থানার স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। এ বিষয়ে নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম বলেন পুলিশ সদর দপ্তরের নির্দেশনা আলোকে আমার অধীনস্থ সকল থানাকে স্বাভাবিক কার্যক্রম শুরু করার জন্য নির্দেশনা দিয়েছি। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল আলম বলেন নবীনগর থানার সকল কর্মকর্তা কে নিয়ে থানার স্বাভাবিক কার্যক্রম শুরু করেছি। এই মুহূর্তে আমরা সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।
