নবীনগরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
- August 20,2024
- 418 views
মলয়া ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পুকুরের পানিতে ডুবে ইউসুফ (৫ ) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ আগষ্ট) দুপুরে পৌর এলাকার ৫ নং ওয়ার্ড মাঝিকাড়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। মোঃ সুমন মিয়া সিঙ্গাপুর প্রবাসী, তার দুই ছেলের মধ্যে ইউসুফ ছোট।পরিবারের সদস্যরা বিভিন্ন যায়গায় খোঁজাখুঁজি করে তাহাকে না পেলে সন্দেহজনক বাড়ির পাশের পুকুরের পানিতে নেমে খোঁজ করার পর পানির নিচ থেকে ইউসুফের মৃতদেহ উদ্ধার করে।এদিকে আদরের ছোট ছেলের মৃত্যুতে পরিবারসহ গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
