নবীনগরে অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার গ্ৰেপ্তার ০১
- August 8,2025
- 277 views
মলয়া ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ০৮/০৮/২০২৫,ইং সময় ১৭.১০ ঘটিকা। এসআই মোঃ মোতাহের হোসেন থানা এলাকায় মোবাইল ডিউটিতে নিয়োজিত থাকাকালীন গোপন সংবাদের মাধ্যমে আসামী মোঃ নুরুল ইসলাম (৫৫), পিতা-সুলতান মিয়াকে
সাতমোড়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মোঃ নুরুল ইসলাম এর দোকানের সামনে থেকে আটক করে। উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে আসামীকে তল্লাশী করিয়া তাহার হাতে থাকা ব্যাগের মধ্যে কস্টিপ দিয়ে মোড়ানো অবস্থায় ০১ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক জব্দতালিকা মূলে জব্দ করিয়া থানায় আসিয়া এজাহার দায়ের করেন।
উক্ত বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনূর ইসলাম বলেন নিয়মিত মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন এবং আমাদের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
