নবীনগরে স্থানীয় এনজিও হোপের ইফতার পার্টি অনুষ্ঠিত
- February 23,2026
- 95 views
মলয়া ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্থানীয় এনজিও হোপ এর আয়োজনে ইফতার মাহফিল আজ ২৩ শে জানুয়ারি আলীয়াবাদে সংস্থাটির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সলিমগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ ইউনুছ এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া -৫ নবীনগর আসনের জাতীয় সংসদ সদস্য এডভোকেট আব্দুল মান্নান। প্রধান অতিথিকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী পরিচালক এ কে এম আসাদুজ্জামান কল্লোল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাব এর সভাপতি এম এইচ শান্তি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, ব্রাহ্মণবাড়িয়া এডাপের সভাপতি মোঃ এস এম শাহিন, স্বপ্নতরী ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক আবু তাহের ভূইয়া, হোপের পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির, ব্যারিস্টার জাকির আহমেদ কলেজের অধ্যক্ষ ও হোপ পরিচালনা পরিষদের সহ-সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আবু কাওছার, অর্থ সম্পাদক তাইজ উদ্দিন, সদস্য সহকারী অধ্যাপক শিউলি পারভিন, মোঃ মুক্তাদির, হোপের উপ-পরিচালক মোঃ নিয়াজ উদ্দিন, সহকারী পরিচালক আবু বক্কর সিদ্দিক, মোঃ শফিকুল ইসলাম, সকল শাখা ব্যবস্থাপক ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সাংবাদিক প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, সহ-সাধারণ সম্পাদক সিনিয়র প্রভাষক দেলোয়ার হোসেন, কালের কন্ঠ পত্রিকা নবীনগর উপজেলা প্রতিনিধি মাজেদুল ইসলাম, নবীনগর প্রেসক্লাবের সদস্য মোঃ হেলাল উদ্দিন, নাসির উদ্দিন চৌধুরী, সাংবাদিক মাহবুবুর রহমান, আশরাফুল ইসলাম, মোঃ হেদায়েতুল্লাহ এস এম অলিউল্লাহ আলামিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন সংস্থার ও প্রতিষ্ঠানের প্রধানগণ উক্ত ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। সংক্ষিপ্ত বক্তব্যে মাননীয় সংসদ সদস্য এডভোকেট আব্দুল মান্নান সংস্থার উত্তরোত্তর সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন এবং আরও বড় পরিসরে কাজ করার জন্য সাংস্কৃতিকে অনুপ্রাণিত উপদেশমূলক কথা বলেন।
