নবীনগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলেন ইউএনও
- July 25,2020
- 1064 views
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আজ ২৫/০৭/২০২০ তারিখে তিতাস নদীতে নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অপরাধে এবং সরকারের নির্দেশনা অমান্য করে মাস্ক ছাড়া অযথা রাস্তায় চলাচলের জন্য পৃথক ০৪টি মামলায় ৫২০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম। পরে নদীর পাড়ে জব্দকৃত ৫০০০ মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন অবৈধ কারেন্ট জাল নবীনগর উপজেলার মধ্যে ব্যবহার করতে দেওয়া হবে না। যদি কেউ ব্যবহার করে তাহলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হবে।
