নবীনগরে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত অধিকার ও মর্যাদার লড়াইয়ে ঐক্যবদ্ধ থাকার শপথ
- October 11,2026
- 58 views
মলয়া ডেস্ক
শ্রমিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার প্রত্যয়ে নবীনগর উপজেলা শ্রমিক দলের উদ্যোগে এক বরিকান্দি ইউনিয়নে বিশাল কর্মী সমাবেশ সফলভাবে সম্পন্ন হয়েছে। ১১ অক্টোবর (রবিবার) নবীনগর উপজেলার বরিকান্দি ইউনিয়ন এলাকায় এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক শ্রমিক ও কর্মীবান্দব নেতা মো: জাবেদুল ইসলাম (জাবেদ)। প্রধান বক্তা হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব মো: শাহ্ আলম বেপারী।
এসময় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে শ্রমিকদের ভূমিকা এবং আগামী দিনে তাদের দাবি আদায়ের কৌশল নিয়ে আলোচনা করেন। সমাবেশে উপস্থিত অসংখ্য শ্রমিক নেতা-কর্মী দলের নীতি ও আদর্শের প্রতি একাত্মতা ঘোষণা করে শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে স্থানীয় ও আঞ্চলিক শ্রমিক সংগঠনের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে আব্দূন নূর সরকার আহ্বায়ক ও আল মামুনকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয় । শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত অধিকার ও মর্যাদার লড়াইয়ে ঐক্যবদ্ধ থাকার শপথ শ্রমিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার প্রত্যয়ে নবীনগর উপজেলা শ্রমিক দলের উদ্যোগে বরিকান্দি ইউনিয়নে বিশাল কর্মী সমাবেশ সফলভাবে সম্পন্ন হয়েছে। ১১ অক্টোবর (রবিবার) নবীনগর উপজেলার বরিকান্দি ইউনিয়ন এলাকায় এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক শ্রমিক ও কর্মীবান্দব নেতা মো: জাবেদুল ইসলাম (জাবেদ)। প্রধান বক্তা হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব মো: শাহ্ আলম বেপারী। এসময় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে শ্রমিকদের ভূমিকা এবং আগামী দিনে তাদের দাবি আদায়ের কৌশল নিয়ে আলোচনা করেন। সমাবেশে উপস্থিত অসংখ্য শ্রমিক নেতা-কর্মী দলের নীতি ও আদর্শের প্রতি একাত্মতা ঘোষণা করে শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে স্থানীয় ও আঞ্চলিক শ্রমিক সংগঠনের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে আব্দূন নূর সরকার আহ্বায়ক ও আল মামুনকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয় ।
