নবীনগর উপজেলা শ্রমিক দলের রাজনীতিতে দেনু মিয়ার সুযোগ্য উত্তরসূরী জাবেদ
- October 2,2026
- 70 views
মলয়া ডেস্ক:
নবীনগর পৌরসভার ৫ নং ওয়ার্ডের মাঝিকারা গ্রামের এক উজ্জ্বল নক্ষত্র ও কৃতি সন্তান মরহুম মোঃ রফিকুল ইসলাম দেনু মিয়া। ১৯৯১ সাল থেকে তিনি একাধারে নবীনগর উপজেলা শ্রমিক দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে অত্র অঞ্চলে দলকে সুসংগঠিত করেন এবং বিএনপি ও অঙ্গসংগঠনের একটি শক্ত অবস্থান গড়ে তুলতে সক্ষম হন। এছাড়াও ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি অত্যন্ত দক্ষতা ও সফলতার সাথে নবীনগর পৌর বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালের ১লা ডিসেম্বর এই প্রবীণ ও একনিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব সকলকে কাঁদিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পিতার আদর্শে জাবেদুল ইসলাম জাবেদের রাজনৈতিক ও সামাজিক ভূমিকা -পিতার প্রয়াণের পর পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নেন তার বড় ছেলে জাবেদ আহমেদ জীবন (তিন ভাই ও তিন বোনের মধ্যে যিনি সবার বড়)। পারিবারিক দায়িত্ব পালনের পাশাপাশি তিনি পিতার রেখে যাওয়া রাজনৈতিক আদর্শ ধারণ করে রাজপথে সক্রিয় থাকেন।
ছাত্রজীবন ও নেতৃত্ব: ছাত্রজীবনেই জাবেদুল ইসলাম জাবেদ ৫ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে তার নেতৃত্বগুণের পরিচয় দেন।
বর্তমান দায়িত্ব ও সাংগঠনিক দক্ষতা: বর্তমানে তিনি উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি নবীনগর উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সংগঠন পুনর্গঠন: তার বিচক্ষণ ও দূরদর্শী নেতৃত্বে নবীনগরে শ্রমিক দলের নেতাকর্মীদের মাঝে একতা ও অভূতপূর্ব শৃঙ্খলা ফিরে এসেছে। উপজেলা জুড়ে শ্রমিকদের ঐক্যবদ্ধ করা এবং নেতাকর্মীদের মনোবল চাঙ্গা রাখতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, যা তাকে স্থানীয় রাজনীতিতে এক অপরিহার্য ব্যক্তিত্বে পরিণত করেছে।
জনসেবা ও সমাজকল্যাণ: রাজনীতির পাশাপাশি সাধারণ মানুষের যেকোনো সমস্যা ও দুঃখ-দুর্দশায় তিনি সবসময় পাশে দাঁড়ান। সাধারণ নাগরিক বা দলীয় কর্মী—যে কেউ তার দ্বারস্থ হলে তিনি সাধ্যমতো সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে জনবান্ধব নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। দলীয় যেকোনো প্রোগ্রামে তিনি সর্বোচ্চ মেধা ও দক্ষতা প্রয়োগ করে দলীয় প্রোগ্রামকে সাফল্যমন্ডিত করেন। শ্রমিক দলের নেতাকর্মীদের তার প্রতি রয়েছে অগাধ বিশ্বাস ভালোবাসা ও সম্মান। তারে ধারাবাহিকতায় উপজেলার ২১ টি ইউনিয়ন ও পৌরসভায় তার রয়েছে বিশাল কর্মী বাহিনী। বিএনপি'র দলীয় নেতৃত্বের ও নির্দেশের প্রতি রয়েছে তার সর্বোচ্চ আনুগত্য ও সম্মান। এ বিষয়ে জাবেদুল ইসলাম জাবেদ বলেন আমি ছাত্র জীবন থেকে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার আদর্শের পাশাপাশি আমার প্রয়াত বাবার রাজনৈতিক আদর্শকে ধারণ করে আমি দলীয় নেতাকর্মীদের পাশে আমার সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে থাকতে চাই এবং মানব কল্যাণে আমার যা যা করণীয় আমি তাই করবো ইনশাল্লাহ। তিনি আরো বলেন মানুষের সেবা করার জন্য একটি শক্তিশালী প্লাটফর্মের প্রয়োজন তাই মহান আল্লাহ পাক যদি আমাকে সুযোগ দেন আমি জনপ্রতিনিধি হয়ে মানুষের সেবা করতে চাই।
