ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের ৪১ বছরে পদার্পণ
- November 22,2026
- 98 views
মলয়া ডেস্ক
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের ৪১ বছরে পদার্পণ উদ্যাপন করা হয়েছে।
এ উপলক্ষে রোববার (২২ নভেম্বর) বিকেল ৪টায় প্রেসক্লাব প্রাঙ্গণে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল মান্নান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মো. মোরশেদুল আলম চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার। মানপত্র পাঠ করেন সাবেক সাধারণ সম্পাদক এ কে এম আসাদুজ্জামান কল্লোল।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান মাসুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা,উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম হোসেন খান টিটু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক আমিরুল ইসলাম আমির, নবীনগর মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য। প্রেসক্লাবের সাবেক সভাপতি শ্যামাপ্রসাদ চক্রবর্তী শ্যামল, সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম চৌধুরী, সাবেক সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, অর্থ সম্পাদক মনিরুল ইসলাম বাবু, দপ্তর সম্পাদক সেলিম রেজা, তথ্যপ্রযুক্তি সম্পাদক এস এ রুবেল, সাহিত্য সম্পাদক শফিকুল ইসলাম বাদল, শাহনূর খান আলমগীর, আইকে ইব্রাহিম, আব্দুল হাদী, এম কে জসীমউদ্দীন, আব্বাস উদ্দিন হেলাল,আবু কাওছার, মিঠু সূত্রধর পলাশ, মাজেদুল ইসলাম, সাইফুল ইসলাম রবিন, দেবব্রত দাস, জামাল হোসেন পান্না, সাফিউল আলম, সাধন সাহা জয়, হেলাল উদ্দিন, খান জাহান আলী চৌধুরী, এম নুরুল আলম সরকার, মাহবুবুর রহমান, খন্দকার আলমগীর হোসেন, আনোয়ার হোসেন, নাসিরুদ্দিন, কাওছার আলম, মো. হোসাইন, আলামিন, তানজিনা আক্তার শিলা ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা নবীনগর প্রেসক্লাবের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। তাঁরা বলেন, সাংবাদিকরা সমাজের বিবেক। তাঁদের লেখনীর মাধ্যমে সমাজের নানা অসংগতি, সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের চিত্র উঠে আসে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
অনুষ্ঠানের শেষপর্যায়ে প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ২২ নভেম্বর ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত নবীনগর প্রেসক্লাব দীর্ঘ ৪১ বছর ধরে স্থানীয় সাংবাদিকতা, গণমানুষের অধিকার এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
