হোপের ২৯তম বার্ষিক সাধারণ সভা ও ১৬তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬–২০২৮ অনুষ্ঠিত
- November 28,2025
- 288 views
মলয়া ডেস্ক:
নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া আজ ২৮ নভেম্বর ২০২৫
সামাজিক উন্নয়নমূলক সংগঠন এনজিও হোপ-এর ২৯তম বার্ষিক সাধারণ সভা এবং ২০২৬–২০২৮ মেয়াদের ১৬তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন সংস্থার প্রধান কার্যালয়ে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়। এই সভাটি সংগঠনের বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা এবং আগামী বছরের জন্য নতুন কর্মপরিকল্পনা গ্রহণের এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর, ঢাকা-এর উপ-পরিচালক (নিবন্ধন) মোঃ আইয়ুব খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোঃ হোসেন শান্তি, এডাব ব্রাহ্মণবাড়িয়া শাখার সভাপতি শাহিন সৈয়দ মুহাম্মদ, নির্বাহী পরিচালক কাম টু ওয়ার্ক মোঃ মতিউর রহমান, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ গোলাম মোহাম্মদ শিবলী। সভাপতিত্ব করেন হোপ কার্যনির্বাহী পর্ষদের সভাপতি মোঃ হুমায়ুন কবির। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হোপের নির্বাহী পরিচালক এ কে এম আসাদুজ্জামান কল্লোল।
বার্ষিক সাধারণ সভায় গত অর্থ-বছরের কার্যক্রম, আর্থিক অগ্রগতি, বাস্তবায়িত প্রকল্পসমূহ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। উপস্থিত সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত প্রদান করেন এবং সংস্থার উন্নয়নধারা আরও সুসংহত করার ওপর জোর দেন।পরবর্তীতে দ্বিতীয় অধিবেশনে অনুষ্ঠিত হয় ১৬তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন (২০২৬–২০২৮)। নির্বাচন প্রক্রিয়া সংস্থার নীতিমালা অনুযায়ী স্বচ্ছ, শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক পদ্ধতিতে প্রধান নির্বাচন কমিশনার আবু কামাল খন্দকার, নির্বাচন কমিশনার এ্যাডভোকেট রবিউল আউয়াল ও মিসেস আমেনা খাতুনকে নিয়ে সম্পন্ন করেন। কার্যনির্বাহী পর্ষদের সদস্য ০৭ সদস্য বিশিষ্ট কমিটি ১। সভাপতি সাবেক অধ্যক্ষ মোঃ ইউনুস, ২। সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ ইকবাল হোসেন, ৩। সাধারণ সম্পাদক মোঃ আবু কাওছার ৪। অর্থ- সম্পাদক মোঃ তাইজুল ইসলাম , ৫। প্রভাষক মুক্তাদির হোসেন, ৬। মিসেস শিউলি পারভীন,৭। মিসেস মরিয়ম বেগম নির্বাচিত হন। নতুন কার্যকরি পরিষদ নির্বাচিতরা আগামী তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন। নব-নিযুক্ত কমেটিকে প্রধান নির্বাচন কমিশনার শপথ বাক্য পাঠ করান।
অনুষ্ঠানে হোপের কর্মকর্তা-কর্মচারী, কার্যনির্বাহী পর্ষদের সদস্য, সাধারণ সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
হোপ প্রধান কার্যালয়, আলীয়াবাদ, নবীনগর আয়োজিত এই অনুষ্ঠান সামাজিক উন্নয়ন কার্যক্রমে সংস্থার ধারাবাহিক অগ্রগতির আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
